সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালাতে গিয়ে সীমান্তে আটক ৩ জন কারাগারে

সীমান্তে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়। ছবি : কালবেলা
সীমান্তে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়। ছবি : কালবেলা

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর বিজিবির হাতে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোভাছড়া সীমান্ত থেকে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে তিনজনকে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার নাঙ্গল মোড়া গ্রামের মো. সৈদুল হকের ছেলে মো. ওবায়দুল হক (৩৩), সিলেট জেলার কানাইঘাট উপজেলার ভালুকমাড়া উপজেলার মো. নুরুল হকের ছেলে মো. আজমল (১৮) এবং আব্দুল্লা হাফিজের ছেলে রিয়াজ উদ্দিন (১৯)।

জানা যায়, চট্রগ্রামের ওবায়দুল হক ভারতে একটি হোটেলে চাকরি করে। ১২ সেপ্টেম্বর থেকে সে কানাইঘাট সীমান্ত এলাকায় অবস্থান করে এবং স্থানীয় আজমল ও রিয়াজের সহযোগিতায় পাসপোর্ট ছাড়া ভারতে পালিয়ে যেতে চেয়েছিল।

কানাইঘাট থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি তিনজনকে আটক করেছে। বিজিবি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হস্তান্তর করেছে। নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠালে তাদের আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X