রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ এএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ। ছবি : কালবেলা
জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমির সহঃ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার।

হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক প্রশান্ত বসাক, পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ।

সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা জানানো হয়। সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের নেতারা। এছাড়া সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জমকভাবে পালিত হবে বলে মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলার ৫৪টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি রজব আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X