কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দুর্গাপূজায় নিরাপত্তা ও সুরক্ষায় থাকবে বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরার তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপি পাশে থাকবে। উৎসব চলাকালে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি নেতাকর্মীরা সুরক্ষা বিধানে সহযোগিতা করবে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌরসভা ভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা দিবেন। তাদের নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করবেন। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব উপজেলা বিএনপি নেতাদের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা বিধানে ও সার্বিক সহযোগিতা প্রদানে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি পূজামণ্ডপের সুষ্ঠু পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এবার কলারোয়া উপজেলায় ৩৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রকাশ চন্দ্র হালদার, বাবু সুভাষ চন্দ্র ঘোষ, বাবু মনিষ চন্দ্র ঘোষসহ নেতারা আশা করেন, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরতায় উদযাপিত হবে। উৎসব-আনন্দের ব্যত্যয় ঘটবে না কোথাও-এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহসভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান (পলাশ), যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, তাহেরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজাহাল আহমেদ সাজু, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুল আনম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X