মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত ছাত্রের মরদেহ ১১২ দিন পর উত্তোলন

মাগুরার মহম্মদপুরে বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে আন্দোলনে নিহত সুমন শেখ নামে এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন। ছবি : কালবেলা
মাগুরার মহম্মদপুরে বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে আন্দোলনে নিহত সুমন শেখ নামে এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন। ছবি : কালবেলা

মাগুরায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন শেখ নামে (১৭) এক শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত হওয়ার ১১২ দিন পর আদালতের নির্দেশে সোমবার (২৫ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমন। ওই দিন ময়নাতদন্ত ছাড়াই তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান। এ মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামায় গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১১

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১২

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৩

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৪

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৫

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৬

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৮

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৯

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

২০
X