হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে’

হবিগঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণকালে বক্তব্য দেন জিকে গউছ। ছবি : কালবেলা
হবিগঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণকালে বক্তব্য দেন জিকে গউছ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, গণমানুষের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জে নিজ বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার বিভিন্ন গরিব অসহায় ও দরিদ্রদের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু রাষ্ট্রের সম্পত্তি বিতরণ করে অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানো সবাই পারে কিন্তু আমরা প্রমাণ করতে চাই রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আমরা দলের চেয়ারম্যানের নির্দেশে ইতোমধ্যে সারা দেশের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন ধরনের কাজ শুরু করেছি।

জিকে গউছ বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী সরকার বিএনপিকে ধ্বংস করতে অনেক নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করেছে। কিন্তু ছাত্র-জনতা জ্বালিম সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সহসভাপতি মো. আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এসএম মানিক, লাখাই থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X