ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

১০৬ বছরের বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে দাঁড়ালেন ইউএনও আবু সাঈদ

অসহায় বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে ইউএনও মো. আবু সাঈদ। ছবি : কালবেলা
অসহায় বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে ইউএনও মো. আবু সাঈদ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অসহায় এক বিধবা বৃদ্ধা সহিতন বেওয়ার পাশে দাঁড়ালেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়ার গ্রামের সেই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রী হরিপুর বারইপাড়ার সহিতন বেওয়ার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ ছাড়া বসবাসের জন্য একটি আধা পাকা টিনের ঘর ও বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেন ইউএনও আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

জানা গেছে, সহিতন বেওয়ার স্বামী জোয়াদ আলি মারা গেছেন অনেক বছর আগে। তিন ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউ তেমন সচ্ছল ছিল না। স্বামীর মৃত্যুর পর অসহায় অবস্থায় দিন কাটালেও পাচ্ছিলেন না কোনো সরকারি সহযোগিতা। সহিতন বেওয়ার দুই মেয়ের আলাদা সংসার। বড় ছেলে মারা গেছেন তিন বছর আগে। অন্যরা তার ঠিকমতো ভরণপোষণ দিতে পারেন না। ফলে অন্যের সহযোগিতা থেকে পাওয়া নিজের আয় থেকে উল্টো ছেলেমেয়ের সংসারে দিতে হয় তাকে। একাধিকবার ইউনিয়ন পরিষদে গেছেন বয়স্ক ভাতার কার্ড পাওয়ার আশায়। তবে তার কপালে জোটেনি কোনো কার্ড।

স্থানীয় বাসিন্দারা বলেন, সহিতন বেওয়া এ অঞ্চলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী। তিনি অন্যের সাহায্য সহযোগিতায় চললেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। মেয়ের সংসারে থাকেন। জনপ্রতিনিধিদের দ্বারে ঘুরলেও কার্ড মেলেনি তার। অথচ এক ইউপি সদস্য তার শাশুড়িকে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছেন।

বৃদ্ধা সহিতন বেওয়া বলেন, আমার আবু সাঈদ বাবার উসিলায় আমি ঘর পেলাম। আল্লাহ বাবাকে বাঁচিয়ে রাখুক।

ইউএনও আবু সাঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে জানতে পারি, ১০৬ বছর বয়সী সহিতন বেওয়া বয়স্ক ভাতা পাননি। আগে ভিক্ষাবৃত্তি করলেও এখন বয়সের ভারে ভিক্ষা করতে পারেন না। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দিয়েছি খোঁজখবর নেওয়ার জন্য। ঘটনার সত্যতা মেলায় তাকে দুটি ছাগলসহ একটি আধাপাকা টিনের ঘর এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে পুনর্বাসন করা হয়। এ ছাড়া এখন থেকে মাসিক বয়স্কভাতা পাবেন তিনি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত উপকারভোগীর নিকট সরকারের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X