শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির চাল পাচারকালে ট্রাকসহ চালক আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার রাতে টিসিবির চাল পাচারকালে চালকসহ ট্রাকটি জব্দ করা হয়। ছবি: কালবেলা
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার রাতে টিসিবির চাল পাচারকালে চালকসহ ট্রাকটি জব্দ করা হয়। ছবি: কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কালোবাজারে বিক্রির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা খবর দিলে চাল জব্দ এবং ট্রাকচালককে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে।

ট্রাকচালক মো. জহির মন্ডল কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের বাসিন্দা।

ট্রাকচালক জহির মন্ডল জানান, চর কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস নামের দুজন চাল অন্যত্র নেওয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছেন। ট্রাকে সাড়ে তিন টন চাল আছে বলেও জানান তিনি।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ ট্রাক জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১১

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৪

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৬

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৭

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৮

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৯

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

২০
X