জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

২৩টি সোনার বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : কালবেলা
২৩টি সোনার বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ২৩টি সোনার বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৮-বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় দর্শনা-জীবননগর সড়কের উথলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। জব্দ সোনার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৮৫৪ টাকা।

আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০)। অপরজন একই উপজেলার ঈশ্বরচন্দ্র পুর গ্রামের মৃত আশাদুল হকের ছেলে পিয়াস হোসেন (২১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনা পাচার হচ্ছে- এমন খবরের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহ হওয়ায় একটি ইজিবাইক আটক করা হয়। আটক ইজিবাইকে দুজন উথলী থেকে সীমান্তের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম এবং দাম প্রায় ৪ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৫৪ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটক দুজনের নামে দর্শনা থানায় মামলা করা হয়েছে। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১০

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১১

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৩

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৪

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৫

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৯

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

২০
X