বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের সম্পর্কের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় প্রেমের সম্পর্কের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় প্রেমের সম্পর্কের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় প্রেমের সম্পর্কের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুফল বিশ্বাস (৩৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর দক্ষিণপাড়ার মৃত অনিল বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাসের সাথে একই গ্রামের রুস্তম শিকদারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জের ধরে সুফল ওই মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে বিয়ে করে। এ ঘটনায় ওই মেয়ের অভিভাবক লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা করে। মামলার পর সুফল বিশ্বাস প্রায় দুই মাস জেলহাজতে থাকার পর আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে নিজ গ্রামে চলে আসলেও পালিয়ে থেকে জীবন যাপন করে আসছিলেন।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার (২৬) ও ছোট ছেলে তমাল শিকদার (২২) তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যায়।

এ ব্যাপারে লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুস্তম শিকদারের স্ত্রী নাজমিন আরাকে (৫০) আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডের বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X