বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের কোপে আসামির দুই হাতের কবজি বিচ্ছিন্ন, অতঃপর...

সাঁথিয়া থানা। ছবি : সংগৃহীত
সাঁথিয়া থানা। ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় নয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ১৮ জনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী ওই যুবকের মা হাসি খাতুন মামলাটি করেছেন।

অপরদিকে ওই যুবকের ডান হাতের একটি কবজি উদ্ধার হলেও আরেকটি কবজি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় মামলা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান চলছে বলে কালবেলাকে জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার নুর ইসলামের ছেলে চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুল ইসলামকে (৩২) আট থেকে দশ দুর্বৃত্ত সাঁথিয়া পৌর এলাকার ডিজিটাল (টেলিফোন) এক্সচেঞ্জ কার্যালয়ের দেওয়াল দিয়ে ঘেরা অংশে ধরে নিয়ে যায়। সেখানে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে।

পরে তার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভুক্তভোগী ওই যুবক চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, আশরাফুল ইসলাম নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছন্নের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওই যুবকের একটি হাতের কবজি উদ্ধার হয়েছে এবং আরেকটি হাতের কবজি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X