নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় মাহফিল বন্ধ

কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভুঁইয়াকে তাফসির মাহফিলে প্রধান অতিথি করার মাহফিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার পেরিয়া ইউপির খোশারপাড়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওই মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়াকে। কিন্তু সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের কর্মী-সমর্থক গাজী জাফর, গাজী জয়নাল আবেদীন, গাজী নজির ও ফয়েজ আহমেদের নেতৃত্বে মাহফিলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে দাবি করে মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।

মাহফিলের আয়োজক ও সমাজসেবক রবিউল হক ভূঁইয়া রুবেল ও মাদ্রাসার ক্যাশিয়ার বিল্লাল হোসেন মুকুল জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী-সমর্থকদের বাধার মুখে মাহফিল বন্ধ করতে হয়েছে।

গাজী আবু জাফর কালবেলাকে জানান, মাহফিল বন্ধের বিষয়ে তিনি কিছু জানেন না। মাহফিল কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, শুক্রবার খোশারপাড় মাহফিল হওয়ার কথা ছিল। মাহফিলে রওনা দেওয়ার পর কর্তৃপক্ষ জানিয়েছে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী-সমর্থকদের বাধার মুখে মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

পানিতে চুবিয়ে সন্তান হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

১২

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

১৩

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

১৫

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

১৬

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

১৭

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১৮

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

২০
X