কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির মিছিল

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির মিছিল। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপির মিছিল। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে এবং ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তাররুজ্জামান সরকার।

তিনি বলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে ফজর আলী ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গংসহ একজন হিন্দু নারীর উপর নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা শুধু একজন হিন্দু নারীকে নির্যাতন করেনি, তারা সমগ্র মা জাতির ইজ্জত নষ্ট করেছে।

আমরা বিএনপির পক্ষ থেকে এই ধর্ষণকারীসহ এ কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি বলেন, আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নেতৃত্বে মুরাদনগরে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে সুন্দরভাবে বসবাস করছি। কিন্তু আওয়ামী দোসররা কায়কোবাদ দাদা তথা বিএনপির সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাওন, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, হোমনা পৌরসভা বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X