কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরের সেই ধর্ষণকাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

ভুক্তভোগী নারী। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী নারী। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন ভিডিওটিতে ফজর আলী ও ধর্ষণের শিকার নারীকে নিপীড়নের চিত্র ফুটে উঠেছে। এ নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সোমবার (৩০ জুন) সকালে ‘তোদের বাপ আইছে’ নামক একটি ফেসবুক আইডি থেকে নতুন ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।

এর আগে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন করার প্রথম একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। সে ঘটনার রেষ না কাটতেই ছড়িয়ে পড়েছে নতুন ভিডিও।

নতুন ভিডিওতে দেখা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান, অনিক, আরিফসহ ৭-৮ জন ‘ধর্ষক’ ফজর আলীর হাত পা বেঁধে বিবস্ত্র করে পৈশাচিক কায়দায় নির্যাতন করছে। সুমনের সহযোগী অনিক ওই নারীকে চৌকির ওপরে শুইয়ে নিজ হাতে বিবস্ত্র করছেন। এ সময় অন্য এক নারীকে তাদের রক্ষা করার জন্য চিৎকার করতেও দেখা গেছে। অন্যরা এ ঘটনাটি ভিডিও করছেন।

ভুক্তভোগী ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এরইমধ্যে এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, সেটিও আমরা তদন্ত করে দেখা হচ্ছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X