দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে গৃহবধূ নিহত, নারীসহ গ্রেপ্তার ১৫

জমি নিয়ে বিরোধে গৃহবধূ নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
জমি নিয়ে বিরোধে গৃহবধূ নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহতের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও অপর একটি হত্যাচেষ্টা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিহত ফেরদৌসী বেগমের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে শনিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে।

পৃথক দুটি মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০), জাহিদ হাসান পাইক (২০), সাইনুল ইসলাম (৪৬), নূর ইসলাম (৫৫), বিলকিস (৪৮), রজুফা (৫৮), জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রত্না (২১)।

এ ছাড়াও একই সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামি হান্নান (৪৫) ও রবিউল ইসলামকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হন। নিহতের ঘটনায় ও হত্যাচেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা কালবেলাকে বলেন, পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X