রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরদৌসী নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

গত সোমবার (২৩ জুন) জ্বর ও শরীর ব্যথাসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন ফেরদৌসী। এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে বুধবার (২৫ জুন) তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ১০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচজন রাজশাহী, চারজন চাঁপাইনবাবগঞ্জ ও অপরজন নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুজন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১০

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১২

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৩

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৪

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৫

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৬

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৭

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৮

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৯

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

২০
X