মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে ‘জাতিসত্তা বিষয়ক’ পদ চায় ‘আদিবাসী’ শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘জাতিসত্তা বিষয়ক সম্পাদক’ পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো। সোমবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।

প্রস্তাবনাগুলো হলো- পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদবি যুক্ত করা , স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদবি যুক্ত করা, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদের রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ছাত্র সংসদের সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা ভারসাম্য করা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এখানে পাহাড় ও সমতলের অনেকগুলো জাতিগোষ্ঠীর ৫শর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্ল্যাটফর্ম, যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সবার সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করবে।

এ সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X