রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ত্রিমন্তপুর এলাকার পদ্মা নদীতে নেমে তিনি নিখোঁজ হন।

মৃত কিশোরের নাম ফরহাদ হোসেন (১৭)। সে গোদাগাড়ী থানার ত্রিমন্তপুর এলাকার মুনিরুল ইসলামের ছেলে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমাদের একটি ডুবুরি দল সেখানে যায়। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে ফরহাদের মরদেহ উদ্ধার করে। যেহেতু লাশ উদ্ধার করা হয়েছে তাই এই অভিযান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন কালবেলাকে বলেন, দুপুর ১২টার দিকে ফরহাদসহ কয়েকজন সহপাঠী পদ্মায় গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর ফরহাদ তলিয়ে যায়। ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পারিবারে কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১১

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১২

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

১৩

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

১৪

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

১৫

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

১৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

১৭

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

১৮

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১৯

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

২০
X