তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নদীর বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রাম

সুনামগঞ্জের তাহিরপুরে বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। ছবি : কালবেলা
সুনামগঞ্জের তাহিরপুরে বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মাসুম মিয়া (১৮) ও ধুতমা গ্রামের মিরু মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাহিরপুর সদর বাজার থেকে ধুতমা গ্রামের নিচ দিয়ে নদী পার হয়ে বাড়ি যেতে সহজ হয়। মাসখানেক আগ থেকে ধুতমা গ্রামের লোকজন লক্ষ্মীপুর গ্রামের লোকজনদের তাদের গ্রামের নিচ দিয়ে পার হতে নিষেধ করে দেয়। এতে লক্ষ্মীপুর গ্রামের লোকজন বাধ্য হয়ে পার্শ্ববর্তী বীরনগর গ্রাম হয়ে নদী পার হয়ে বাড়ি যায়।

সম্প্রতি ধুতমা গ্রামের মানুষ বাড়ি বাঁধ দিতে নদী পার হয়ে লক্ষ্মীপুর গ্রামের পাড় থেকে নদীর বালু আনতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাধা দেয়। ফলে একপর্যায়ে শুক্রবার সকালে দুই গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে নদীর দুইপাড়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মাসুম মিয়া ও মিরু মিয়া আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X