সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে হাওরে হাউসবোট দখলের অভিযোগ 

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য নির্মিত ‘রাজহংস’ নামের হাউসবোট। ইনসেটে বিএনপি নেতা মমিনুল হক বেনু। ছবি : কালবেলা
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য নির্মিত ‘রাজহংস’ নামের হাউসবোট। ইনসেটে বিএনপি নেতা মমিনুল হক বেনু। ছবি : কালবেলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য নির্মিত ‘রাজহংস’ নামের একটি হাউসবোট অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মমিনুল হক বেনু মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, টাঙ্গাইল জেলার বাসিন্দা দীপংকর চৌধুরী পর্যটন ব্যবসায় আগ্রহী হয়ে সুনামগঞ্জে হাউসবোট ‘রাজহংস’ তৈরি করেন। স্থানীয়ভাবে মিয়া নামের এক কেয়ারটেকারের মাধ্যমে হাউসবোট তৈরির কাজ করলেও পরে তিনি বোটটির দায়িত্ব ফুল মিয়ার হাতে তুলে দেন।

ভুক্তভোগী দীপংকর চৌধুরীর অভিযোগ, মমিনুল হক বেনু দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে হাউসবোটটি দখলের চেষ্টা করে আসছিলেন। সম্প্রতি মধ্যনগর থানার ওসির নাম ব্যবহার করে ফুল মিয়াকে থানায় ডেকে এনে বেনু মিয়ার লোকজন বোটটি বুঝে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এর পরের দিন বেনু মিয়া তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক বোটটি দখল করে নেয় এবং নাম পরিবর্তন করে তা পরিচালনা করছে বলে দাবি মালিকপক্ষের। আমি মধ্যনগরে যেতেও পারছি না, কারণ সে আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

দীপংকর বলেন, আমার নৌকাটি অবৈধভাবে দখল করা হয়েছে। এতে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিএনপি যদি সত্যিই দলীয় শৃঙ্খলা মানে, তাহলে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে তিনি জানান, দুই বছর আগে দীপংকর বোটটি নির্মাণের সময় স্থানীয় অনেক মানুষের কাছ থেকে ঋণ নেন। পাওনাদারদের অনুরোধে আমি বিষয়টিতে মধ্যস্থতা করি। দীপংকর প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মাসের মধ্যে দেনা পরিশোধ করবেন, তা না করায় আমি ১০ লাখ টাকা পরিশোধ করে বোটটি নিজের নিয়ন্ত্রণে নিই।

থানার ওসির মাধ্যমে বোট বুঝে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দীপংকর নিজেই আমাকে নৌকাটি বুঝিয়ে দিয়েছেন।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, এটি তাদের ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধ। এখানে দলীয়ভাবে কিছু করার নেই। তবে কেউ যদি লিখিত অভিযোগ করে, তাহলে আমরা বিষয়টি বিবেচনা করতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X