শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

 বাড়ির পেছনে রেইনট্রি গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

লাশ উদ্ধারকালে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
লাশ উদ্ধারকালে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (২২) বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তার স্ত্রী রিমা আক্তার (১৯) একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুজনেই চট্টগ্রামে পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেয়। সম্প্রতি পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসে। বুধবার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করে। রাতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করে।

মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X