আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি গাছ বাড়ি নিয়ে বিএনপি নেতা বললেন, ‘আমার অন্যায় হয়েছে’

কেটে ফেলা গাছের গুঁড়ি, ইনসেটে বিএনপি নেতা। ছবি : সংগৃহীত
কেটে ফেলা গাছের গুঁড়ি, ইনসেটে বিএনপি নেতা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় স্কুল প্রাঙ্গণের সরকারি গাছ কেটে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। ঘটনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।

অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, গাছটির ডালের কারণে স্কুলে সমস্যা হচ্ছিল, তাই ডাল ছাঁটাই করতে গিয়ে গাছটি কেটে ফেলি। পরে বাড়ি নিয়ে এসেছি। আমার অন্যায় হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X