সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ এএম
অনলাইন সংস্করণ

যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্রের শত্রু: মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী সোনাইমুড়ী বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা
নোয়াখালী সোনাইমুড়ী বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এ নির্বাচন যারা চায় না তারা গণতন্ত্রের এবং বিএনপির শত্রু। এদেশের জনগণ নির্বাচনের জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এখন অনেকেই তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নোয়াখালী সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়াতে পশ্চিমা অঞ্চল বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় এ নেতা এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ১৫ বছরে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মামলা হামলায় শিকার হয়েছেন। হাজার হাজার দলীয় কর্মী আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপির ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী জীবন দিয়েছেন। হাসিনা পালিয়ে যাওয়ায় মাঠপর্যায়ে তার লোকজনও পালিয়েছে।

তিনি বলেন, এখন কিছু লোক দাবি করে তারা পতিত শেখ হাসিনার পতন করেছেন। গত ১৫ বছরে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির রাজপথে ছিল, যার চূড়ান্ত রায় হলো জুলাই-আগষ্ট। আপনারা কিছুটা সহযোগিতা করেছেন। এখন যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। বরং এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন কেউ কেউ।

বক্তব্য শেষে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

এ সময় বিএনপির জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X