কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:১০ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা দুপুরের খাবারও খেয়ে যেতে পারেনি’

কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে রোকন উদ্দিন বাবুল আনোয়ারা বেগম কৃষি কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক (সাবেক ভিপি)। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল।

সম্মেলনে শফিক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুপুরের খাবার খেয়ে যেতে পারেনি। জনগণের আন্দোলনের মুখে তাকে ভারতে পালাতে হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের অধিকার, তাদের ন্যায্য দাবি আদায় এবং বিএনপির আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কৃষক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে শফিক কৃষকদের ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘আজকের সম্মেলন শুধু কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে নয়, এটি আমাদের দলের অঙ্গীকারেরও প্রকাশ। কৃষক দল ও বিএনপি একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সম্মেলনটি স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কৃষক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের নানামুখী পরিকল্পনা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে এ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।’

এ ছাড়া কালীগঞ্জ উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি নুরুন্নবী মোস্তফা। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম, সহসভাপতি হয়েছেন মাহ আলম, সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিলন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বকুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X