কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কা দেখার দরকার নাই, মানুষ দেখে ভোট দিন : সারজিস

লালমনিরহাট কালীগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা
লালমনিরহাট কালীগঞ্জে এনসিপির পথসভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই, যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার তেলের পাম্পের সামনে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।

এসময় সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে ভালো লোক দেখে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত, আমরা এনসিপি এই জেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি। উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে বলব। উত্তরাঞ্চলে অন্যতম সংগঠক রাসেল মাহমুদ সঞ্চালনায় পথসভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সারজিস আলম লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড় এবং হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১১

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১২

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৪

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৫

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৬

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৭

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৮

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

২০
X