রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

আরিচা লঞ্চঘাট। ছবি : কালবেলা
আরিচা লঞ্চঘাট। ছবি : কালবেলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে এ নৌপথের লঞ্চ চলাচল দুপুর আড়াইটা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বৈরী আবহাওয়া কেটে গেলে পুনরায় বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ আরিচা নৌ-বন্দরের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বিশ্বাস কালবেলাকে জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ও ঝড়ো হাওয়ার কারণে লঞ্চ চলাচল বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বৈরী আবহাওয়া কেটে গেলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন এ নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে।

তিনি বলেন, শুধু বড় লঞ্চগুলো চলাচল করছে। ছোট লঞ্চগুলো চলতে পারছে না। নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে ছোট লঞ্চগুলো চলতে পারে না। তাই ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X