গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এক কাতল ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২২ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে। ছবি : কালবেলা
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২২ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে মাছটি ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (২২ জুন) সকালে পদ্মা নদীতে জেলে সোনা হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে সোনাই হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১টায় তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে নিয়ে আসলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ২০০ টাকায় সিলেটের শ্রীমঙ্গলে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X