বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ গরু-ছাগলের হাট

কোরবানির পশুর হাট। ছবি : কালবেলা
কোরবানির পশুর হাট। ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসানো হয়েছে গরু-ছাগলের হাট। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

এ নিয়ে উপজেলার অন্যান্য বৈধ পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন ব্যবসায়ী ও গ্রাম-গঞ্জের মানুষ গরু-ছাগল নিয়ে ডুবাঐ বাজারে এলে এ সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় অনেক মিডিয়াকর্মী ও স্থানীয়দের গরু-ছাগলের অবৈধ হাট বসানো নিয়ে ফেসবুকে পোস্ট দিতেও দেখা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডুবাঐ এলাকার কিছু প্রভাবশালী ইজারা ছাড়াই অবৈধভাবে গরু-ছাগলের হাট বসিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এলাকাবাসী ও স্থানীয় কেউ কেউ প্রতিবাদ করলেও কোনো কাজে আসেনি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জন্য আইন থাকলেও ডুবাঐ বাজারে অবৈধ গরু-ছাগলের হাট বসানোর সঙ্গে জড়িতদের জন্য আইন ভিন্ন। তা না হলে ইজারা ছাড়াই অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কীভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন দুটি বাজার ইজারা দিয়েছে। এর মধ্যে একটি হলো মিরপুর গরুর বাজার, আর অন্যটি হলো গাংধার গরুর বাজার। মিরপুর গরুর বাজারটি ৪০ লাখ ১৭ হাজার টাকা দিয়ে ইজারা নিয়েছেন আব্দুল মালেক এবং গাংধার বাজারটি ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা দিয়ে ইজারা নিয়েছেন সারোয়ার হোসেন সুজন।

স্থানীয়রা বলেন, প্রশাসনকে প্রতি বাজারে মোটা অঙ্কের টাকা দিয়েই এই অবৈধ গরু-ছাগলের হাট বসানো হয়। আর যে জায়গার ওপর আবেদন করা হয়েছে, এই জায়গাটি বাজারের পূর্ব দিকে। কিন্তু হাট বসে বাজারের পশ্চিম পাশে (এলজিইডির রাস্তাসহ)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন প্রশাসনকে ম্যানেজের বিষয়টি অস্বীকার করে বলেন, ডুবাঐ বাজারের গরু-ছাগলের হাটের বিষয়ে জানা ছিল না। আমি জানার পর তাদের ডেকেছি, তারা জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দেখিয়েছেন। জেলা প্রশাসকের অনুমতি এলে বলা যাবে বাজারটি ইজারা দেওয়া হবে কি না। অনুমতি না আসার আগ পর্যন্ত পশুর হাটটি বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X