আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এসময় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা থেকে শুরু করে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া (৪৫) কাকাইলছেও কুমেদপুর এলাকার ছুরত মিয়ার ছেলে। আহতরা হলেন—রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির (২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন( ২৪), মাসুম (২৬), জীবন (২৮) ও আমেনা খাতুন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলছেও এর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল৷ এরই জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন মঙ্গলবার সকাল আনুমানিক ৮টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল বলেন, রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পায়। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন কালবেলাকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X