বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

বরিশালে জাতীয় পার্টির দলীয় কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা
বরিশালে জাতীয় পার্টির দলীয় কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি : কালবেলা

বরিশালে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় পার্টি অফিসের ভেতরে চেয়ার-টেবিল, দলীয় নেতাদের ছবিসহ আসবাবপত্র ভেঙে ফেলেছেন তারা। তবে এসময় পার্টি অফিসের ভেতরে কেউ ছিল না।

শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা এবং ভাঙচুর চালানো হয়।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে বিকেল নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ওঠে। এতে জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ পাঁচজন আহত হন।

আহত অন্যরা হলেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, আক্তার রহসান সপ্রু, তরুণ পার্টির আহ্বায়ক জুম্মান হায়দার। তাদের মধ্যে জুম্মান হায়দারকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

অপর দিকে গণঅধিকার পরিশোধের নেতাকর্মীদের অভিযোগ- বিকেলে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মিছিল থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে গণঅধিকার পরিষদ বরিশাল জেলার সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, মহানগর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজী, বরিশাল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কেএম মাইনুলসহ ১৫-২০ জন আহত হয় বলে দাবি সংশ্লিষ্টদের।

এই ঘটনায় গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলার আবেদন করেছেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও আড়াইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর কালবেলাকে জানান, বিকেলে জাতীয় পার্টি নগরীতে মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন দল নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী তাদেরকে সরকার বিরোধী স্লোগান দিতে বারণ করলে তারা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। জাতীয় পার্টির হামলায় গণঅধিকার পরিষদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুল কালবেলাকে বলেন, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিকেলে তারা বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে। মিছিলটি ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে সদর রোডে যাওয়ার পথে বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তবে কারা হামলা করেছে তা নিশ্চিত নন বলে জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X