চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট, নীরব প্রশাসন

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুমতি না নিয়েই পশুর হাট বসানো হচ্ছে। ছবি : কালবেলা
চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুমতি না নিয়েই পশুর হাট বসানো হচ্ছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেত্রীর বিরুদ্ধে। প্রশাসনের দায়িত্বহীনতায় এমনটি হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।

ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহের রবি ও বুধবার উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুমতি না নিয়েই পশুর হাট বসানো হচ্ছে।

হাট ইজারা পেয়েছেন ওহেদ-রানা। তার বাড়ি কুড়িগ্রামে। তবে স্থানীয় বিএনপি নেত্রী তার থেকে নিয়ে চালাচ্ছেন। এই বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতায় নির্দেশনা অমান্য করে স্কুল মাঠে বসানো হয়েছে এই হাট। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুল মাঠে সারিসারি গরু-ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এছাড়াও স্কুলের সামনে মাটিকাটা-হরিপুর সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা৷

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমার শিক্ষার্থীরা অভিযোগ দিয়ে অভিযোগ তুলে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো- আমার চাকরির বয়স শেষ তাই এলাকাবাসীর সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না। আর ইউএনও স্যার চাইলেই পারে হাটটি তুলে দিতে।

হাট পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি জানান, হাটবাজারের একটা নীতিমালা আছে। সেই নীতিমালাতে বলা আছে- জনস্বার্থে বা জনগণের স্বার্থে যদি প্রয়োজন মনে করে জনগণ যেখানে ঈদ হাট, আদারওয়াইজ অন্য কিছু- ফ্লাড সেন্টার, দুর্যোগপূর্ণ সময়ে কোনো কিছু সেল্টার নেওয়া ঠিক আছে, এগুলো জনস্বার্থে করতে পারে। এলাকার লোকজন যেভাবে চায়; আমরা সেই প্রসেসে করছি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, স্কুলে হাট বসানো নিষিদ্ধ। যিনি এটা (হাট) দিবেন বা করবেন তিনি দায়ী থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X