কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির সীমানা নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৫০

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি : কালবেলা
বাড়ির সীমানা নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় চাচা-ভাতিজার মধ্যে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১১ জুন) সন্ধ্যার দিকে পৌরসভার দিগদাইর গ্রামে এ ঘটনা ঘটে। চাচা-ভাতিজা দুজন হলেন আব্দুল হামিদ ও তার ভাতিজা আরিফুল।

জানা গেছে, ঘটনার দিন আরিফুলের চাচাতো ভাই রোমন সুতলি দিয়ে বাড়ির সীমানা মাপ দেওয়া শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে আত্মীয়তার সূত্রে উভয়পক্ষের সঙ্গে যোগ দেয় পাশের পূর্ব পাড়ার লোকজন। পরে দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে কমপক্ষে ৫০ জন আহত হন।

আহতদের মধ্যে আরিকুলের পক্ষে রয়েছেন কাজী আঃ হক, আব্দুল্লাহ, মুরসালিন, মোস্তাকিম, জাকির, সজল সহ আরও অনেকে। অন্যদিকে হামিদের পক্ষের আহত হয়েছেন শুভ, খোকন, স্বপন, মঞ্জুরুল, বাবুল, সানোয়ারসহ আরও অনেকজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামিদের ছেলের বউ নুরুন্নাহার বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আরিকুল ও রোমনরা খুবই উগ্র। তারা আমাদের ঘরে এসে আক্রমণ করে ও ভাঙচুর করেছে।

আরিকুলের চাচি বলেন, আমরা নিরীহ মানুষ। তারা আমাদের ঘর ও ঘরের আসবাবপত্র ভেঙে ফেলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কতজন আহত হয়েছে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করে নাই এবং কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X