কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় তারেক রহমানের উপহার পেলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত

নেত্রকোনার কেন্দুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত তারেক রহমানের উপহার পেয়েছেন। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত তারেক রহমানের উপহার পেয়েছেন। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় নতুন জীবনের স্বপ্ন পেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া হুইল চেয়ারে বসে যেন নতুন করে চলার পথ খুঁজে পেল সে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই জামান সেলিম। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে শিশুটিকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন।

ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

এদিকে হুইল চেয়ার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার। রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন, এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি যোগ করবে। এতদিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইল চেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X