দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

দেবীগঞ্জ থানা। সংগৃহীত
দেবীগঞ্জ থানা। সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের দাওয়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মোকলেছার রহমান (৩২) নামের এক যুবকের। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় নিজ বাড়ির পাশে মরদেহটি দেখতে পান নিহতের চাচি মোকসেদা বেগম।

নিহত মোকলেছার একই এলাকার মো. শাহাবুদ্দিনের একমাত্র ছেলে। স্থানীয় খোঁচাবাড়ি বাজারে একটি কসমেটিকসের দোকান চালাতেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেবীগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ঘিরে তদন্ত শুরু করে এবং আলামত সংগ্রহ করে। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। দুপুর দেড়টায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে হেফাজতে নেয়।

নিহতের বাবা মো. শাহাবুদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে মোকলেছার তার সন্তানকে দোকানে রেখে বাসায় ফেরে এবং পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে খেতে যায়। এরপর সে আর দোকানে যায়নি বা বাসায় ফেরেনি। ভোরবেলায় পুত্রবধূ জানায়, সেই রাতে মোকলেছার বাড়ি আসেনি এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

তিনি দাবি করে বলেন, হত্যাকাণ্ডটি মোকলেছারের বন্ধুদের মাধ্যমেই ঘটেছে বলে সন্দেহ করছি।

মোকলেছারের স্ত্রী বলেন, বিকেল ৪টার দিকে আমার স্বামী দোকানে যায়। রাত ৮টার সময় আমি তাকে ফোন করে কিছু বাসার খরচ আনতে বলি। এরপর রাত ১১টা পর্যন্ত সে বাসায় না ফেরায় আমি বারবার ফোন করি, কিন্তু তার মোবাইল বন্ধ পাই। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে এক চাচি বাইরে মরদেহ পড়ে আছে বলে চিৎকার করলে গিয়ে দেখি এই অবস্থা।

চাচি মোকসেদা বেগম বলেন, আমি সকালবেলা ছাগল বাঁধতে সুপারি বাগানে যাই। তখন দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার সরকার কালবেলাকে বলেন, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দুটি দল রয়েছে এবং আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X