সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রশাসনের

কুড়িগ্রামে প্রচণ্ড গরমে আখের রস খেয়ে তৃপ্তি নিচ্ছেন সাধারণ মানুষ। ছবি : কালবেলা
কুড়িগ্রামে প্রচণ্ড গরমে আখের রস খেয়ে তৃপ্তি নিচ্ছেন সাধারণ মানুষ। ছবি : কালবেলা

কুড়িগ্রামে কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না। তবে কাজের সন্ধানে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে। অন্যদিকে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ।

জেলায় আরও দুদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রাম আবহাওয়া অফিস। এর প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা দিয়েছে প্রশাসন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি গবেষণাগারের তথ্য মতে, কুড়িগ্রামে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ শতাংশ। আগামী আরও দুদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে।

সদর হাসপাতালের রোগী স্বজন মাহবুব রহমান বলেন, প্রচুর গরম। হঠাৎ আমার মেয়ের ডায়রিয়া দেখা দেয়। এখনো হাসপাতালে আছি। কিছুটা সুস্থ হয়েছে।

ওষুধ ব্যবসায়ী বাবু জানান, গরমে স্যালাইন বিক্রি বেড়েছে। পাশাপাশি জ্বর ও সর্দি-কাশির ওষুধের চাহিদা বেড়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কালবেলাকে বলেন, গরমে মানুষজনের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে বৃদ্ধ, কিশোর ও শিশুদের বাড়তি যত্নের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X