বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৩:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল। ছবি : কালবেলা
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল। ছবি : কালবেলা

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় খুনের ঘটনা ঘটে।

নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে।

শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুৎকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১০

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১১

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১২

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৩

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৪

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৫

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৬

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৭

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৮

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৯

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

২০
X