বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২১ নেতাকর্মী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২১ নেতাকর্মী। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২১ নেতাকর্মী। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২১ নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় আলহাজ মোশারফ হোসেন বলেন, ‘বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে। যারা আজ জামায়াত ছেড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।’

বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, ‘আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছি। বগুড়া-৪ আসনে আলহাজ মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X