নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘাড় ধাক্কা দিয়ে ছাত্রের হাত ভেঙে দিলেন মাদ্রাসা শিক্ষক

আহত মাদ্রাসাছাত্র সাইদুল ইসলাম। ছবি : কালবেলা
আহত মাদ্রাসাছাত্র সাইদুল ইসলাম। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে ক্লাসে পড়া দিতে না পারায় সাইদুল ইসলাম (৯) নামে এক মাদ্রাসাছাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নুরুন্নবী বিরুদ্ধে। তিনি আল-কারীম ইসলামিয়া ক্যাডেট হিফজ মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. সাদেক হোসেনের ছেলে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এ বিষয়ে বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশুটির দাদা মো. আব্দুস সালাম।

আহত শিক্ষার্থী সাইদুল ইসলামের দিনমজুর বাবা মো. মোস্তাকিন বিল্লাহ কালবেলাকে জানান, গত ৫ জুন ক্লাসে পড়া নেওয়ার সময় আমার ছেলে সাইদুল ইসলামকে পড়া জিজ্ঞাসা করলে মুখস্থ বলতে পারেনি। তাই ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নুরুন্নবী ঘাড় ধাক্কা দিয়ে বেঞ্চের ওপর ফেলে দিলে তার ডান হাতের দুটি হাড় ভেঙে যায়। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের কাউকে জানাননি এবং কোনো চিকিৎসাও করেনি। এখন দিনমজুর বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তিনি ছেলের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চান।

স্থানীয় জনপ্রতিনিধি মো. মনিরুল ইসলাম মুকুল বলেন, আহত শিক্ষার্থী সাইদুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি খুবই দুঃখজনক। ছেলেটির ডান হাত সম্পূর্ণ ভেঙে গেছে। শুনেছি টাকার অভাবে ওর চিকিৎসা হচ্ছে না। এভাবে ছোট শিশুটির সঙ্গে শিক্ষকের আচরণ করা ঠিক হয়নি।

এ বিষয়ে মাদ্রাসার অভিযুক্ত সহকারী শিক্ষক মো. নুরুন্নবীকে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

মাদ্রাসার সুপার মো. হাফেজ হোসাইন আহমদ কালবেলাকে বলেন, অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটেছে। আমি ঘটনার সময় মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। ওই ছেলেটার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে বরিশালের দিকে যাচ্ছি। তবে তাকে এভাবে মারা ঠিক হয়নি।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X