ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ছয় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জেপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা
জেপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান। ছবি : কালবেলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেপি ছেড়ে ৬ শতাধিক নেতাকর্মী পাড়ি জমিয়েছেন বিএনপিতে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।

উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগতম জানান।

যোগদান অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খান নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মননীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের মধ্যে অন্যরা হলেন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. শফিকুল আলম খোকন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, কায়সারুল ইসলাম মালকার, সহ-সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. মনির সরদার, মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারসহ ছয় শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X