মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ছিনতাইয়ের খবরে ঘটনাস্থলে পুলিশ ও অন্যরা। ছবি : কালবেলা
যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ছিনতাইয়ের খবরে ঘটনাস্থলে পুলিশ ও অন্যরা। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ‘নগদ’-এর মনিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে বিপুল নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন যশোরের ওই এজেন্ট অফিসের প্রতিনিধি সাজু।

ম্যানেজার ও ড্রাইভারের দাবি, তাদের প্রাইভেটকার জামতলা-দোনার এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শী কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা বেগম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করা অবস্থায় ভাঙচুরের শব্দ শুনতে পায়। এগিয়ে এসে দেখি প্রাইভেটকারের জানালার গ্লাস ভাঙা অবস্থায় দুজন দাঁড়িয়ে আছে। টুকু নামের অপর এক মাঠ শ্রমিক ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছে। তবে ব্যাগে কি ছিল সেটা বলতে পারি না।

মনিরামপুর থানার ওসি বাবলু রহমান কালবেলাকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। নগদ কোম্পানির লোকজন দাবি করছে, গাড়িতে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা ছিল। তদন্ত না করে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X