টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

পিমকি অ্যাপারেলস লিমিটেড। ছবি : কালবেলা
পিমকি অ্যাপারেলস লিমিটেড। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনন্ত ২০ জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, একই ঘটনায় ১৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি ৩ জন হলেন সোহেল (৩৪), আবু সাইদ (৩৩) ও আনিস (৪১)।

চিকিৎসা নিয়ে চলে যাওয়া আহতরা হলেন ফাহিম (২১), ইয়াসিন (২০), আসাদ (২০), ইয়াসিন মিয়া (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), সজিব (২০), আলমগীর (২৫), উজ্জ্বল রাজ (৩৭), কাউসার (২৮)। বাকিদের নাম পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, পিমকি অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলে মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির আশ্রয়ে ঝুট ব্যবসা করেন। ৫ আগষ্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ এ প্রতিষ্ঠানে লিখিত চুক্তিনামা করে ঝুট ব্যবসা করেন।

সম্প্রতি টঙ্গী পূর্ব থানা বিএনপির বর্তমান সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের পরিচয়ে ৪০-৫০ জন লোক বাধা দেয়। দুপক্ষই ঝুট নিতে কারখানায় প্রবেশ করলে কর্তৃপক্ষ সবাইকে বের করে দেয়। এ সময় উত্তেজনা তৈরি হলে কর্তৃপক্ষ ঝুটের মাল দেওয়া বন্ধ করে দেয়। পরে দুপক্ষ কারখানার সামনে মুখোমুখি অবস্থান নেয়। বিকেলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার সামনে গিয়ে দেখা যায়, বিবদমান দুপক্ষ কারখানার দুদিকে বিপরীতমুখী অবস্থানে রয়েছে। দুপক্ষের মহড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির বর্তমান সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন কালবেলাকে বলেন, মূলত ওমর ফারকের নামে ডিড। তাকে ব্যবসা করতে বাঁধা দেওয়া হচ্ছে। মাল আনতে গেলে কিরণের লোকজন হামলা করে ৮-১০ জনকে মারধর করে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার যে লোকজন আহত হয়েছেন তারা অবশ্যই মামলা দেবে। আমার কর্মীরা কেউই মারামারি করেনি। কিরণের লোকজন সংঘর্ষে জড়িয়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ কালবেলাকে বলেন, আমার নামে ডিড (চুক্তিনামা) আছে। আমি ব্যবসা করছি। কিন্তু আজ সুমন সরকারের লোকজন বাঁধা দিচ্ছেন। আমার কেউ হামলা বা ছিনতাই করেনি। সুমনের অভিযোগ মিথ্যা। বরং আমার ১০-১২ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি তার। সুমন সরকারের লোকজন অতর্কিতভাবে আমার লোকজনের উপর হামলা চালিয়েছে। প্রয়োজনে আমরা মামলা করব।

পিমকি অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক, (জিএম) মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, অনেক ডিড হয়েছে। ৫ আগষ্টের পর রাশেদুল ইসলাম কিরণ ডিড করে ঝুটে নেন। মঙ্গলবার (১৭ জুন) সুমন সরকারের রেফারেন্সে ওমর ফারুক নামে এক জনের নামে নতুন ডিড হয়। ওমরের লোকজন মাল নিতে আসলে কিরণের পক্ষ বাঁধা দেয়। এরপর আমরা কাউকেই মাল দিচ্ছি না। এটা নিয়ে আমরা সমস্যায় আছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, যার নামে ডিড সে ব্যবসা করবে। ঝুট নিয়ে ঝামেলা সহ্য করা হবে না।

ধাওয়া-পাল্টাধাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, মারধর ও ছিনতাইয়ের ঘটনা জানি না। অভিযোগ দিলে মামলা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১০

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১১

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৩

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৪

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৫

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৬

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৭

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৮

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৯

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

২০
X