কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মামলা

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে মামলা

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (২৯ জুন) বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার সামনে সংঘর্ষ ও অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্যাটার্ন টেক্সটাইলের ঝুট মালামালের ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের বিরোধ চলে আসছিল। সম্প্রতি চুক্তি অনুযায়ী মালামাল ডেলিভারি করতে গেলে কাজী হুমায়ুনের লোকজনের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতার অনুসারীরা। এই ঘটনায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

শনিবার দুপুরে কারখানাটির সামনে মহাসড়কে শোডাউন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার চাচাতো ভাই পরিচয়দানকারী আবু সাইদের নেতৃত্বে একদল নেতাকর্মী গাজীপুরা থেকে কারখানার দিকে অগ্রসর হয়। এ সময় তাদের প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আনুমানিক ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান কালবেলাকে বলেন, স্যাটার্ন টেক্সটাইলের ঝুট মালামালের ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল শনিবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X