বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের একটি বিলে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- এরশাদনগরের ৮ নম্বর ব্লকের বাসিন্দা মফিজ ও রেহানার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েল ও লাইলি বেগমের ছেলে ওসমান গনী (১১)। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের একটি বিলে খেলতে যায় ৮-১০ জন শিশু। খেলার একপর্যায়ে ফুটবলটি পানিতে পড়ে গেলে শিশু আবু রায়হান বলটি তুলতে পানিতে নামে। এ সময় পানির গভীরতায় সে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার সহপাঠী ওসমান গনীও পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে। দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনা জানতে পেরেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেলে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X