চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

শৌচাগারে ঢুকে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

দেবীদ্বার থানা। ছবি : সংগৃহীত
দেবীদ্বার থানা। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর এলাকার এক মাদ্রাসার শৌচাগারে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আরাফাত রহমান (১৪) নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদ্রাসা থেকে রশি নিয়ে মাদ্রাসার শৌচাগারে যায়। বেশ কিছুক্ষণ সে শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠিরা শৌচাগারের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়। তারপরও তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙ্গে দেখতে পায় আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ তাসকিন জানান, আমরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তারপরও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, নিহত কিশোর হেফজ বিভাগের ছাত্র। পড়ার চাপ সহ্য করতে না পেরে এর আগেও মাদ্রাসা থেকে বের হয়ে একাধিকবার নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পড়ার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

এদিকে জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X