মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টানলেই উঠছে কার্পেটিং, কাজ বন্ধ করে দিলেন হাসনাত

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের কার্পেটিং করায় কাজ বন্ধ করে দিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের কার্পেটিং করায় কাজ বন্ধ করে দিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লা দেবিদ্বারে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করায় কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৩ জুন) বিকেলে ঘটনাস্থল উপজেলার আব্দুল্লাহপুর-বুড়িরপাড় সড়কে গিয়ে নিজ হাতে কার্পেটিং তোলে প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের কাজ পায় আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল কোং লিমিটেড। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজারমূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিংয়ের কাজ শুরু করে। সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদুর্ভোগ ছিল সীমাহীন।

হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, রাস্তার কাজ একবারে নিম্নমানের, যা আমাদের আঞ্চলিক ভাষায় খোলা পিঠা (চিতইপিঠা) মতো। যা টান দিলেই উঠে যায়। সরকারের অর্থ অপচয় ছাড়া কিছুই নয়। অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে এসে অনিয়মের প্রমাণ পেয়ে রাস্তা কাজ বন্ধ রাখতে বলি।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমরা চাই জনগণের টাকার যেন সৎ ব্যবহার হয়, একটা টাকাও যেন কারো পকেটে না যায়। সরকার যে টাকা দিবে তা মানুষের শ্রম আর ঘামের টাকা। আমাদের সবার করের টাকা দিয়ে রাস্তা হবে এ টাকা কখনও অপচয় হতে দেওয়া হবে না।

দেবীদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দীর্ঘদিন কাজটি পড়েছিল। গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিংয়ের কাজ ধরেন। হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শনকালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। চলতি অর্থবছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X