মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক। ছবি : সংগৃহীত

গণতন্ত্রের প্রতীক, আপসহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শোক প্রকাশের পাশাপাশি তিনি মুরাদনগরের সব মসজিদ মাদ্রাসাসহ উপজেলাবাসীকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই তিনি বিএনপি নেতাকর্মীদের মুরাদনগরের সব মাদ্রাসা এবং মসজিদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআনের খতম ও দোয়ার আয়োজন করার আহ্বান জানান।

শোকবার্তায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। এ দেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া।

তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া। মহান আল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। মহান আল্লাহ এই সংকটময় মুহূর্তে তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X