কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোটাররা ইচ্ছামতো ভোট দিয়ে বিগত সময়ের প্রতিশোধ নেবেন’

কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

ভোটাররা নিজেদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিয়ে বিগত সময়ের প্রতিশোধ নেবেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, এইবার আর বিগত সময়ের অপশাসন নেই, তাই ভোটাররা নিজের ইচ্ছামতো ভোট দিয়ে গত সময়ের প্রতিশোধ নেবেন। এইবার আমরা শুধু একটা ভোটে দিচ্ছি না- দেশের পরিবর্তনের জন্য একটা বিশাল ভূমিকা রাখতে যাচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১ আসনে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির এ বর্ষিয়ান নেতা।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে দাউদকান্দি ঈদগাহ মাঠে এবং দুপুরে মেঘনায় মনোয়নপত্র জমা দেওয়ার আগে পৃথক দুটি মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এ সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিপুলভাবে ধানের শীষে ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ৩টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে এবং একদলীয় প্রহসনের নির্বাচন অনুষ্ঠান হয়েছে। ওইসব ভোটে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। তাই জীবনের শেষ নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আপনারাও নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন।

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনে আমি আপনাদের পাশে থেকে জনগণের উন্নয়নে কাজ করব। দোয়া অনুষ্ঠান দুটিতে দাউদকান্দি ও মেঘনার নানা শ্রেণিপেশার প্রচুর মানুষ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কুমিল্লা-১ আসনের বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন সকালে দাউদকান্দির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপুরে মেঘনার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X