লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, আমরা অপেক্ষায় আছি : এ্যানি

লক্ষ্মীপুরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। তিনি শিগগিরই দেশে আসবেন।’

বুধবার (২৫ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, লন্ডনের বৈঠক নিয়ে যে দু-একজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন, তা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয়। তার মতে, ‘বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো’—এই প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। কারণ বিএনপিসহ সমমনা সব দল মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, কারাবরণ করেছে, ত্যাগ স্বীকার করেছে। লন্ডনের বৈঠক সেই ত্যাগের ধারাবাহিকতা ও দেশের মানুষকে মুক্ত করার প্রয়াস।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। রক্ষীবাহিনী দিয়ে মানুষকে দমন, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং দুঃশাসনের ইতিহাস আওয়ামী লীগের। গত ১৭ বছরেও তার ব্যতিক্রম হয়নি। বরং লুটপাট, বিরোধী মত দমন ও স্বৈরশাসনের মাত্রা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো জনগণের রাজনীতি করেনি, করে না। বরং তারা ক্ষমতা কুক্ষিগত করতে প্রভাব বিস্তার, ভয়ভীতি ও দুর্নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা খুন ও নির্যাতনের রাজনীতির ধারক। তাই মানুষ জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এখন শুধু জনগণ অপেক্ষায় আছে—এই দুঃশাসনের মূল হোতাদের বিচারের দিন কবে আসবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। ওনার নেতৃত্বে গোটা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যাবার ক্ষেত্র তৈরি করে দিয়েছি। শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু সে গণশত্রু ছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ২০১৪, ২০১৮-তে ভোট দিতে পারেননি, রাতের অন্ধকারে ভোট হয়েছে। ২০২৪ এ আমাদের সবাইকে মামলা দিয়ে গণগ্রেপ্তার করে তারা ভোট করেছে। নতুন প্রজন্ম ভোটার হতে পারেনি। মানুষ ভোট কেন্দ্রে আসতে পারেনি। আমরা লজ্জিত ছিলাম। ৫ আগস্টের পর আমাদের সবকিছু গোছানোর সুযোগ ও ভোট দেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা আজ দলের ভোট করছি, আগামী দিনে দেশের ভোট করব। এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

এদিন বিএনপির প্রতিনিধি নির্বাচনপূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক গোলাম সারওয়ার, সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমাম সোহেল প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X