কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন সেই বিএনপি নেতার আরেক মেয়ে

সালমা আক্তার স্মৃতি। ছবি : সংগৃহীত
সালমা আক্তার স্মৃতি। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুনে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত সালমা আক্তার স্মৃতি (১৭) শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

এর আগে তার ছোট বোন আয়েশা আক্তার বিনতি (৮) মারা যান।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান স্মৃতি। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হন।

এর আগে, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে পুড়ে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি দগ্ধ হন।

এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। আগুনে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X