টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি

টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে নদীর পানি। ছবি : কালবেলা
টাঙ্গাইলে বিপৎসীমার ওপরে নদীর পানি। ছবি : কালবেলা

টাঙ্গাইলে সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার প্রধান তিনটি নদীর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২ সেপ্টেম্বর) ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনা নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব গ্রাম বন্যাকবলিত হয়ে পড়বে। পাশাপাশি ডিআর-১১, ৪৯, পাটজাগ ও আউশ, ধানসহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়ার সালাম, আলমগীর নয়নসহ কয়েজন জানান, নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিচ্ছে নদীর ভাঙন। গত দুদিন ২০-২৫টি বাড়ি নদীতে ডুবে যাচ্ছে।

অপরদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১০

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১১

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১২

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৩

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৪

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৫

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৭

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৮

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৯

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

২০
X