মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ

সীমান্তের ওপারে মারা যাওয়া ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত
সীমান্তের ওপারে মারা যাওয়া ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ ওয়াসিম আকরামের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার বাবা ও আপন বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা বলেন, গত ১১ এপ্রিল রাতে পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায় ওয়াসিমসহ বেশ কয়েকজন। ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ে সে, বাকিরা পালিয়ে আসে। পরের দিন সকালে ভারতের অভ্যন্তরে ইসামতি নদীতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওয়াসিমের মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন মাস অনেক চেষ্টার পর তার মরদেহ ফেরত আনা সম্ভব হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত (১১ এপ্রিল) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইসামতি নদীতে ওয়াসিমের মরদেহ পাওয়া যায়। পরে তার মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালি শেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X